শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোহনপুরে নৌকা মার্কার উঠান বৈঠক

reporter / ২৫৫ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন বুঝে নিন
—মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম 
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারা আর কোনদিন দলে ফিরতে পারবেন না, আওয়ামী লীগে তাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
গতকাল শনিবার (১১মার্চ) বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. হাই প্রধানের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা দলের সিদ্ধান্ত ও জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তারা কখনোই আওয়ামী লীগ হতে পারেন না, তাদের জন্য দলের দরজা সবসময়ের জন্য বন্ধ থাকবে।
মায়া আরো বলেন, আমরা আপনাদের ভোট পাওয়ার দাবি  রাখি। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন বুঝে নিন। নেত্রী আমার মাধ্যমে আপনাদের কাছে শুভেচ্ছা জানিয়েছেন। আ. হাই প্রধানকে শেখ হাসিনা নিজে মনোনয়ন দিয়েছেন। তাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে  বলেন, আপনাদেরকে বিদ্যুৎ, স্কুল, কমিউনিটি  ক্লিনিক, উন্নত টেকসই বাড়ি, সুপেয় পানির ব্যবস্থাসহ জীবনমান উন্নয়ন, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটসহ প্রচুর উন্নয়ন করেছে। তাই আপনারা আগামী দিন নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওপর আপনাদের এলাকার উন্নয়ন নির্ভর করবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ মাস্টারের  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় নির্বাচনী বৈঠকে প্রধান বক্তা ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শ্যাম সাহ চান্দু, নৌকার মনোনীত প্রার্থী আ. হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য  আতিকুল ইসলাম শিমুল আহসান উল্ল্যাহ হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  আবু হানিফ অভি প্রমুখ।
পরে নৌকার সমর্থনে বিরাট মিছিল অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর