নিজস্ব প্রতিবেদক
আজ ১৩ নভেম্বর। অসংখ্য পাঠক আর শুভানুধ্যায়ীদের মন জয় করে
পত্রিকাটি ১২ বছর তথা এক যুগ পূর্ণ করে ১৩ বছরে পা রাখলো।
২০১০ খ্রিস্টাব্দের এই দিনে কলেবরে
প্রকাশ হয় চাঁদপুর প্রতিদিন।
নিরবিচ্ছিন্ন প্রকাশনার ১২ বছরে
পাঠক সমাজের উৎসাহ আর প্রেরণা
ছিল মূখ্য। গত এগারটি বছরে চাঁদপুর
প্রতিদিনকে চাঁদপুরবাসী গ্রহণ
করেছে পরম মমতায় আর ভালবাসায়।
আধুনিক সংবাদপত্রের ভূমিকায় পত্রিকা
ছিল তার স্বীয় বৈশিষ্ট্যে অটল। এর লিখনীর
বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতায় সামান্যতম
কালো আঁচড় লাগেনি। রাষ্ট্রীয়, স্থানীয়
রাজনীতিক, সামাজিক, অর্থনৈতিক
এবং নানাবিধ সমস্যাগুলো তুলে ধরেছে
চাঁদপুর প্রতিদিন। কোন গোষ্ঠী কিংবা ব্যক্তি স্বার্থের বলয়ে থেকে
সংবাদ প্রকাশ করেনি পত্রিকাটি। আগামী দিনেও এই অঙ্গীকারে
অবিচল পত্রিকা পরিবার। চাঁদপুরের সমস্যা ও সম্ভাবনার কথা চিহ্নিত
করে পাঠকের প্রত্যাশা মিটিয়েছে পত্রিকা। প্রকাশিত সংবাদের
কারণে অসংখ্য সমস্যাদির সমাধানও হয়েছে। চাঁদপুরের ৮ উপজেলায়
কর্মরত চাঁদপুর প্রতিদিনের কলম সৈনিক নিজস্ব প্রতিবেদকরা
এবং প্রধান কার্যালয়ে কর্মরত সংবাদকর্মিরা দিন-রাত পরিশ্রম করে
এগিয়ে নিচ্ছে চাঁদপুর প্রতিদিনকে। শুরু থেকে আজ অবদি
পত্রিকার প্রকাশনায় কোন ত্রæটি হতে দেয়া হয়নি। স্থানীয় প্রশাসন,
সুধী সমাজ সর্বদাই পত্রিকার সাফল্য কামনা করেছেন, নিউজ
সরবরাহে সার্বিক সহযোগিতা করেছেন। পত্রিকাটির কোন
প্রকাশিত নিউজ নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হয়নি বরং
হয়েছে আলোচনা এবং প্রকাশিত কোন কোন সংবাদ নিয়ে হয়েছে
গঠনমূলক সমালোচনা। সবমিলে বৃহৎ প্রকাশনা শিল্পের প্রাপ্তি
কোনভাবেই কম নয়। অবিরাম পথচলায় শুরু থেকেই পেয়ে আসা পত্রিকার
অসংখ্য পাঠক, শুভানুধ্যায়ী, এজেন্ট এবং সংবাদপত্রসেবী শুভ কামনা
অব্যাহত থাকবে এই মাহেন্দ্রক্ষণে এটাই আমাদের প্রত্যাশা।
এদিকে এক যুগপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান চলতি মাসের মধ্যেই
সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকছে লেখক
সম্মাননা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।