শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে গৃহবধূকে নিয়ে উধাও ছেলের শিক্ষক

reporter / ২৮৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাইমচরে গৃহবধূ জেসমিন বেগমের বিরুদ্ধে ছেলের শিক্ষকের সাথে স্বর্ণালংকাসহ পালানোর অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন।
এর আগে গত ৫ নভেম্বর গৃহবধূ জেসমিন বেগম ঘরে থাকা আড়াই লাখ টাকা স্বর্ণালংকারসহ সাইমুন সিরাজীর হাত ধরে পালিয়ে যায়। ইতোমধ্যে এ ঘটনায় গৃহবধূর স্বামী সিদ্দিক মৈশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম সাইমুন সিরাজী। তিনি উপজেলার উত্তর চরভাঙ্গা কারীমিয়া নূরানী হাফিজিয়া মাদরাসার নূরানী বিভাগের শিক্ষক।
জানা গেছে, জেসমিন বেগমের ছোট ছেলে ছাব্বির হোসেনকে এক বছর আগে মুফতি সালমান সাকির পরিচালিত প্রতিষ্ঠান উত্তর চরভাঙ্গা কারীমিয়া নূরানী হাফিজিয়া মাদরাসায় ভর্তি করেন। সে কারণে ছেলেকে আনা-নেয়া ও খাবার দিয়ে আসার জন্য নিয়মিত মাদরাসায় যেতেন জেসমিন। সেখান থেকেই মাদরাসার শিক্ষক সাইমুন সিরাজীর সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। মাদরাসার শিক্ষক সাইমুন বিভিন্ন লোভ লালসার প্রলোভন দেখিয়ে জেসমিনের কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। পরে গত ৫ নভেম্বর অভিযুক্ত জেসমিন বেগম ঘরে থাকা আড়াই লাখ টাকা স্বর্ণালংকারসহ সাইমুন সিরাজীর হাত ধরে পালিয়ে যায়।


এই বিভাগের আরও খবর