শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৪ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ

reporter / ৩৪১ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় হাইমচরে মেঘনা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই ) সকাল ১০টা থেকে বিকাল ২টা পযন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় হাইমচরের মেঘনা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে কাটাখালী হতে তেলির মোড, গাজীপুর চর, সাহেবগঞ্জে, চরভৈরবী লঞ্চ ঘার্ট এলাকায়া পযন্ত অভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্টগার্ড কর্মকর্তা মো: ইমদাদ সঙ্গিয় পোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে কোস্টগার্ড পল্টুনের সামনে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।
উপজেলা কোষ্টর্গাড পেটি অফিসার বলেন, হাইমচরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর ও কোষ্টর্গাড যৌথ অভিযান চালায়। এ সময় অভিযানে ৪ লাখ ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মশারী জাল জব্দ করা হয়।
 সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত¦ মাহবুবুর রশীদ বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উৎযাপন উপলক্ষে গত ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পযন্ত আমাদের মৎস্য সপ্তাহ উৎযাপিত হতে যাচ্ছে তার ঐ ধারাবাহিকতায় আজকে আমাদের মেঘনা নদীতে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় অভিযান পরিচালিত হয়েছে। আমরা ইতি মধ্যেই বাংলাদেশ কোস্ট গার্ড হাইমচরের সহযোগীতায় ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ লাক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়েছি। এই জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছি। এবং আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মো: ইজাজ মাহমুদ, আলগী উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ইউপি সদস্য মো: মতিন বেপারী, সহ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর