শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

অতিরিক্ত পুলিশ সুপার হলেন শাহরাস্তির মুজিব আহম্মদ পাটওয়ারী 

reporter / ৩৬০ ভিউ
আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ শাহরাস্তির কৃতি সন্তান, ডিএমপি’র মোহাম্মদপুর জোনের সহকারি পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে ওই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
জানা যায়, মেধাবী ও চৌকস এ পুলিশ কর্মকর্তা ৩৪তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি জেলা পুলিশ, কিশোরগঞ্জ এ এএসপি (সদরদপ্তর), ডিএমপি’র ভিভিআইপি প্রোটেকশন শাখার সহকারি কমিশনার, গোয়েন্দা পুলিশ তেজগাঁও জোনের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের সহকারি পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গোয়েন্দা পুলিশ এ ২ বার ও মোহাম্মদপুর জোনে টানা ৮ বার সহ শ্রেষ্ঠ সহকারি কমিশনার হিসেবে তিনি ১০ বার পুরষ্কার লাভ করেছেন।
শিক্ষাজীবনে তিনি শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, মেহের ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, মাওঃ ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিষয়ে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞানে  স্নাতকোত্তর ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে এমফিল গবেষণা করেন।
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মুজিব আহম্মদ পাটওয়ারী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামে জন্মগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর