শিরোনাম:
চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

reporter / ১৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চাঁদপুর প্রতিনিধি: বিশ্ব হাত ধোয়া দিবসে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী একত্রিত হয়েছেন। এসময় তাদের নিয়মিত হাত ধোয়া এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করালেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হওয়া শিক্ষার্থীদের অঙ্গীকার পাঠ করান ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট এডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, তোমরা যখনই তোমাদের আশপাশে ময়লা আবর্জনা, টিস্যু, প্লাস্টিক বর্জ্য দেখবে তখনই তা পরিষ্কার করবে। এই বিষয়ে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। আর সব সময় তোমরা তোমাদের হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর।
এসময় হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আইনুন নাহার সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উভয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত ধোয়ার কৌশল উপস্থাপন করেন।
ক্লিন চাঁদপুর নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার এবং যেকোনো দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। পাশাপাশি সরকারের জাতীয় কর্মসূচি সফল করতে নানাভাবে সহায়তা করছেন।


এই বিভাগের আরও খবর