শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স

reporter / ৩০৮ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কয়েক শতাধিক অসহায় শীতার্ত মানুষকে শীত উপহার প্রদান করা হয়েছে। গতকাল (১৯ জানুয়ারি) রোববার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার চেম্বার ভবনে এই শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
শীত উপহারের মধ্যে ছিল, কম্বল সোয়েটারসহ শিশু এবং বড়দের বিভিন্ন শীতবস্ত্র। শীত উপহার প্রাপ্তরা হলেন, প্রতিবন্ধী, লেবার, শ্রমিক, ডিঙ্গি মাঝিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অসহায় দুস্থ শীতার্ত মানুষজন।শীত উপহার বিতরণকালে কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, পরেশ মালাকার।
চেম্বার নেতৃবৃন্দরা বলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স সবসময় প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো দুর্ভোগ কিংবা উৎসবে অসহায় মানুষদের পাশে থাকে।‌ সেই ধারাবাহিকতায় এবারের শীতে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে বিভিন্ন রকমের শীত উপহার প্রদান করা হয়েছে। এর মধ্যে ছিল কম্বল সোয়েটারসহ বিভিন্ন বয়সের মানুষদের শীতবস্ত্র। ভবিষ্যতেও চেম্বারের এমনসব সামাজিক এবং মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে চেম্বার নেতৃবৃন্দরা জানান।

শীত উপহার বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চাঁদপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল। তাকে সহযোগিতা করেন, চেম্বারের স্টাফ গোপাল চন্দ্র দাস, মনির হোসেন, হাবিবুর রহমান।


এই বিভাগের আরও খবর