শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ

reporter / ৯৯ ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম :

চাঁদপুর জেলা স্কাউটসের আয়োজনে শাপলা ও প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড অনলাইন পোর্টাল ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপের উদ্বোধন করেন জেলা স্কাউট কমিশনার শাহজাহান সিদ্দিকী, সিএলটি। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ হোসেন  ও জেলা স্কাউট লিডার মোঃ ওয়ালিদ হোসেন খান এএলটি।

জেলা কাব লিডার মোস্তফা কামাল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার ৮টি উপজেলার উপজেলা স্কাউট লিডার, উপজেলা কাব লিডার এবং উপজেলা উদীয়মান উডব্যাজার (আইসিটি) প্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক ডিআরসি (মেম্বারশিপ ও রেজিস্ট্রেশন) আল মামুন, বাংলাদেশ স্কাউটসের ইয়ুথ অ্যাওয়ার্ড পোর্টাল টাস্কফোর্সের আহ্বায়ক মেহেদী হাসান এবং জেলা স্কাউট ও কাব লিডারবৃন্দ।

কর্মশালায় শাপলা ও প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ডের অনলাইন আবেদন, তথ্য যাচাই ও পোর্টাল ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, এ আয়োজন মাঠপর্যায়ের স্কাউট নেতাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং অ্যাওয়ার্ড কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।


এই বিভাগের আরও খবর