শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আজাগরা দারুন নাজাত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ২৬৭ ভিউ
আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে আজাগরা দারুন নাজাত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আলোচনা, মিলাদ মাহফিল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ৩ ঘটিকা থেকে শুরু হয়ে মাগরিবের আজানের পূর্ব পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থা, রমজানের ফজিলত ও মুসলিম জাহানের সুখ-সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি কামরুজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জহিরুল আলম (মানিক), ছাত্রলীগ নেতা ইস্কান্দার মির্জা (সুমন) সহ ঐ এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ ভাত্রীপ্রতীম বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীগন। এসময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লী ছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সূধী সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, টামটা দক্ষিণ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান প্রতি বছর পবিত্র মাহে রমজান মাসে তার প্রয়াত পিতার রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন মজিদ ও হাদিসের আলোকে ইসলামি জীবন ব্যবস্থা, মিলাদ, দোয়া, মুনাজাত ও ইফতারের আয়োজন করেন। আজকের এই অনুষ্ঠান ছিল তারই অংশ বিশেষ।  জনাব মানিক এই প্রতিষ্ঠানের একজন দানবীরও বটে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন মজিদ ও হাদিসের আলোকে ইসলামি জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, মাদ্রাসার সার্বিক তত্বাবধানে থাকা মাওলানা মোঃ হুমায়ুন কবির।
উল্লেখ্য, আজাগরা দারুন নাজাত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি ২০১৪ সালের জানুয়ারি মাসে স্থানীয় দানবীর ও ইসলাম ধর্মভিরু আগাগরা গ্রামেের কতিপয় ব্যক্তির উদ্যোগে স্থাপিত হয়েছে। দানবীর মানুষের অন্যতম ব্যক্তিদ্বয় হচ্ছেন, মরহুম লিয়াকত হোসেন চৌধুরী ও মাওলানা জিয়াউর রহমান। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৭০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তন্মধ্যে ৫ জন শিক্ষার্থী এতিম ও ১২ জন অসহায় শিক্ষার্থী রয়েছে। এই প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান আমেরিকা প্রবাসী দানবীর কাজল হোসেন চৌধুরী। তিনি সহ এলাকার মানুষের দানে এই প্রতিষ্ঠানটির যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। মাদ্রাসায় ৫জন মাওলানা-হাফেজ ২ জন কর্মী কর্মরত আছেন। ১০ শতাংশ জায়গার উপর দ্বিতল বিশিষ্ট একটি ভবনে এ-ই প্রতিষ্ঠানটি দীনি শিক্ষা বিস্তারে কাজ করছে। প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ চমৎকার। এই প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় উঠার সিঁড়িটি নড়বড়ে এবং তৃতীয় তলায় আরও একটি রুম নির্মাণ করা হলে অত্র প্রতিষ্ঠানটির আর তেমন কোন সমস্যা থাকবেনা বলে এই প্রতিষ্ঠানের সার্বিক তত্বাবধানে নিয়োজিত মাওলানা মোঃ হুমায়ুন কবির এক প্রশ্নের জবাবে জানিয়েছেন। কেউ চাইলে যোগাযোগ করতে পারেন (ফোন নম্বরঃ ০১৭৪৬-২৮৯৮৮৪ মাওলানা মোঃ হুমায়ুন কবির)


এই বিভাগের আরও খবর