শিরোনাম:
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ চাঁদপুর পৌর আওয়ামী লীগ কাউন্সিল 

reporter / ২৫৮ ভিউ
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

সভাপতি প্রার্থী বাচ্চু পাটওয়ারী তৃণমূলের কাছে জনপ্রিয়তার শীর্ষে

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রী- বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৎ যোগ্য, নির্ভীক ও তারুণ্যের প্রতীক আবু নাছের বাচ্চু পাটওয়ারী

তৃনমূলের নেতাকর্মী ও সমর্থকের মতামতের ভিত্তিতে তিনি সভাপতি প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে বিষয়টি জানান দিয়েছেন, আওয়ামী লীগ পরিবারের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা এবং প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন।
জামাত বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে লড়াই  সংগ্রামে একটি ত্যাগী ও আদর্শিক কর্মী, বারবার পুলিশ ও বিএনপি হাতে নির্যাতনের স্বীকার হওয়া থেকে শুরু করে আজ অবধি ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে জয় বাংলার মিছিলে এক সাহসী কর্মীর নাম আবু নাছের বাচ্চু পাটওয়ারী।

দীর্ঘদিন রাজনৈতিক ও রাজপথ থেকে উঠে আসা এই সদস্যের স্বচ্ছ ভাবমুর্তি, অভিঙ্গতা ও পরিচিতি অন্য প্রার্থীর চেয়ে অনেকটাই বেশি।

চাঁদপুর জেলা ও উপজেলার পাশ্ববর্তি এলাকাগুলোতে রয়েছে আবু নাছের বাচ্চু পাটওয়ারী ও তার পরিবারের ব্যাপক পরিচিতি ও স্বচ্ছ ভাবমুর্তি। তার পুরো পরিবার জড়িয়ে আছেন আওয়ামীলীগের রাজনীতিতে।

আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা জানান, তার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা।

আজ (৫ ডিসেম্বর সোমবার)’ ২০২২ চাঁদপুর স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের সম্মেলনে একটি যোগ্য ও আধুনিক সংগঠন গড়ে তোলার প্রত্যয়ে সদা হাস্যজ্জল এই উদীয়মান, সুশিক্ষিত, প্রার্থীকে নেতাকর্মীরা সভাপতি হিসেবে নির্বাচিত করতে চায়।

আবু নাছের বাচ্চু পাটওয়ারী খালেদা জিয়ার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অগনিত বার পুলিশ ও বিএনপি’র হাতে নির্যাতনের স্বীকার হয়েছেন। মামলা হামলা নির্যাতন সত্বেও এ সাহসী যোদ্ধা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে তিনি জেলা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে প্রতিনিয়ত রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

নেতা কর্মীরা জানান, চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি হিসেবে আবু নাছের বাচ্চু পাটওয়ারী পারিবারিক ঐতিহ্য, স্বচ্ছ ভাবমুর্তি, পরিচিত ও অভিঙ্গতায় তিনি এগিয়ে।

এক প্রতিক্রিয়ায় আবু নাছের বাচ্চু পাটওয়ারী বলেন আমি একজন রাজনৈতিক কর্মি। ১৯৭৭ সাল থেকে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনৈতিক পথচলা শুরু হয়। জিয়া ও এরশাদের সামরিক দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। পারিবারিক ভাবেই মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি।

তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও বর্তমান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দলের জন্য কাজ করে যাচ্ছি।’ বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশপ্রেম। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। কিন্তু আজ সেই মহান নেতা বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে গৃহীত পদক্ষেপগুলো বাস্তব করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতেই মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি দেশ ও দেশের সার্বভৌমত্ত নিরাপদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে এখন অনুপ্রেরণার নাম। বিশ্বনেতা হিসেবে পরিচিতি পাওয়া জাতির জনকের কন্যা বাংলাদেশকে গর্বিত করেছেন। নারী ক্ষমতায়ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের সাক্ষর রেখেছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করতে গিয়ে কোনো দিন কারো কাছে মাথানত করেননি।

উল্লেখ্য, আবু নাছের বাচ্চু পাটওয়ারী ১৯৮৯ সাল থেকে ১৯৯১ পর্যন্ত চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বে অধিষ্ঠিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।


এই বিভাগের আরও খবর