শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি

reporter / ৯৬ ভিউ
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

মেরাজ উদ্দিন শুভ :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ, দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনার পাশাপাশি কলেজটির সার্বিক উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা এবং কলেজটিকে জাতীয়করণের জোরালো দাবি উত্থাপন করেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান ঝন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, কলেজের দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী (সংগ্রাম মিয়া), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তারা অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশেষ করে ছেলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এর পেছনের কারণ অনুসন্ধান করে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উত্থাপিত দাবি—বিশেষ করে কলেজটিকে জাতীয়করণ, ছাত্র নিবাস ও ছাত্রী নিবাস নির্মাণ, আধুনিক আইসিটি ল্যাব স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের কাছে গুরুত্বসহকারে উপস্থাপন করবেন এবং দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, দাতা সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের সার্বিক উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, মরহুম আলহাজ মনির হোসেন খান প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে মতলব উত্তরসহ আশপাশের অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু জাতীয়করণের বাইরে থাকায় অবকাঠামোগত উন্নয়ন, আবাসিক সুবিধা ও আধুনিক শিক্ষা-উপকরণে এখনও নানা সীমাবদ্ধতা রয়েছে।

তারা বলেন, কলেজটি জাতীয়করণ করা হলে অর্থনৈতিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীরা স্বল্প ব্যয়ে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাবে, শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে, নারী শিক্ষার প্রসার ঘটবে এবং এ অঞ্চলের সামগ্রিক শিক্ষার মান আরও উন্নত হবে। পাশাপাশি একটি আধুনিক ছাত্র নিবাস, ছাত্রী নিবাস ও সমৃদ্ধ আইসিটি ল্যাব প্রতিষ্ঠিত হলে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সহজ ও নিরাপদ হবে।

অনুষ্ঠান শেষে এইচএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও দোয়ার মাধ্যমে বিদায় জানানো হয়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন, সুশৃঙ্খল ও স্মরণীয় পরিবেশে সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর