শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আন্তর্জাতিক মেলায় নিন্মমানের পন্যে সয়লাব; অন্তহীন অনিয়মে চলছে বাণিজ্য মেলা

reporter / ৩৫০ ভিউ
আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম প্রিয়ঃ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭ তম আসরের স্থায়ী প্যাভিলিয়নে চলছে ২য় আসর। দৃষ্টিনন্দন স্থাপনা,যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি আর বিশাল পরিসর ছাড়া যেন নেই কোন সুবিধা। তাই মেলার ভেতর আর বাহিরে অনিয়মের অন্ত নেই।  বাণিজ্য মেলার আসর জমে ওঠেছে সরকারি ছুটির দিনগুলোতে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় সব স্টলে  অতিরিক্ত অর্থ আদায় থেকে শুরু করে হকারের উৎপাত, মেলার অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের অভিযোগ ক্রেতা-দর্শনার্থীদের। এ ছাড়া নামে-বেনামে ও অনুমোদনহীন স্টলসহ নানা অনিয়মে রফতানির সফলতাকে অনেকটাই ম্লান করে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। দেশি পণ্য বিদেশি বলে গ্রাহকের সঙ্গে হর হামেশাই প্রতারণা চলছে। এখানেই শেষ নয়, সরকারের রাজস্ব ফাঁকি দিতেও একাধিক হিসাবের খাতা ব্যবহারের অভিযোগ রয়েছে।  ১৪ জানুয়ারী সোমবার মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে ঘুরে আরও দেখা যায়, বাণিজ্য মেলায় বরাদ্দ দেয়া স্টলগুলো যার নামে বরাদ্দ দেয়া তার নামে সাইনবোর্ড থাকলেও পরিচালনা করছে অন্য পক্ষ। অভিযোগ রয়েছে এসব পক্ষ হাত বদল করে স্টল পাওয়ার। মুল বরাদ্দ প্রাপ্তকে নির্ধারিত অংকে মুনাফা দিয়ে  ভিন্ন লোকজন পরিচালনা করছে প্যাভিলিয়ন ও স্টল।  এদিকে মেলার নিয়মানুসারে  একই নামে একাধিক প্রতিষ্ঠান চলার নিয়ম না থাকলেও মেলায় এমন  স্টলের সংখ্যাও একাধিক। তারা  নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা চালাচ্ছেন।  এদিকে ফরেন কোটায় বরাদ্দ নেয়া স্টলে  দেশি পণ্য বিদেশি নামে বিক্রি করে পকেট কাটা হচ্ছে ক্রেতাদের। ৩৩৩ টি স্টলের মাঝে ৩১৮টি বরাদ্দ দেখালেও  প্ল্যানের বাইরে রয়েছে বেশ কয়েকটি খাবারের দোকানসহ বেশ কিছু দোকান। এ ছাড়া মেলার ভেতরে ও বাইরে ভাসমান হকার ও ভিক্ষুকের উৎপাত তো রয়েছেই।  এসব  বিষয়ে জানতে চাইলে মেলার পরিচালক, রপ্তানী উন্নয়ন ব্যুরোর সচীব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলায় কোন প্রকার অনিয়ম হয়নি। তবে একটি সমিতির নামে কিছু স্টল  অতিরিক্ত ছিলো। যা এখনো দেয়া সম্ভব হয়নি। এসময় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) সচীব আরও বলেন, মেলার ভেতরে আমি দেখবো কিন্তু বাইরে কি হচ্ছে তা আমার দায়িত্ব নয়।
এদিকে মেলার ভেতরে থাকা খাবার হোটেলের সব রকম খাবারের দাম রাখা হচ্ছে তাদের মনগড়া। শীশেল নামীয় খাবারের হোটেলে মেনু বুক টেবিলে না দিয়ে বয়দের হাতে রাখা হয়, বিলের কাগজ গ্রাহককে প্রথমে দেখালেও কৌশলে ছিঁড়ে ফেলা হয়। কারন হিসেবে মেলায় আসায় বাড্ডার বাসিন্দা রেজাউল করিম বলেন, ১৫ টাকার মিনারেল ওয়াটার বোতল মেলার ভেতরে ২৫ টাকা করে রাখা হচ্ছে।  পাশেই পুলিশ কন্ট্রোলরুম, ভোক্তা অধিকার ক্যাম্প থাকলেও তারা যেন নির্বিকার।  কথা হয় ফুড বাংলোর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীর সঙ্গে।  তিনি বলেন, মেলা থেকে স্টল পেতে বড় অংক খরচ করা হয়েছে। ফলে ওই টাকা ওঠাতে দুরকম রশিদ ব্যবহার করতেছে অন্য সব খাবার হোটেলে। কিন্তু ফুটবাংলো তা করেনি। তবে ক্ষতি পোষাতে মোটা চালের ভাত,ব্রয়লার বা কক মুরগীর ব্যবহার ও মানে কিছুটা ছাড় দিতে হচ্ছে। এভাবে অন্যরাও  লোকসান কাটাতে কিছুটা দাম বেশি নিচ্ছে। কিছুই করার নাই। মেলায় বড় করে লেখা ফরেন প্যাভিলিয়ন ও পাকিস্তান প্যাভিলিয়নে দেশী কাপর রাখার চিত্রও দেখা গেছে মেলায়। যদিও অস্বীকার করেন স্টলে থাকা কর্মচারীরা৷ কর্তৃপক্ষকে ম্যানেজ করে ব্যবসা চলছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দোকানের এক কর্মচারী। এর জন্য তাদের প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা গুনতে হয়। মেলায় প্রবেশে ক্রেতা দর্শনার্থীদের উপছে পড়া ভীর দেখা গেছে। মেলায় প্রবেশের সময় বাস থেকে নামলেই হকার আর বিকাশ কর্মীদের নানা অফারে কিছুটা বিব্রত হচ্ছে মেলায় আগতরা।  তবে বিকাশের দেয়া ৫০ % ছাড়ের অফার স্বাচ্ছন্দে নিচ্ছেন অনেকে। আবার মেলার প্রবেশের পর গুলিস্তানের বঙ্গবাজারের মতো কর্মচারীদের হাঁক ডাকে পুরোই ব্যস্ততা মেলা প্রাঙ্গণে।  কিন্তু সেখানেও নিন্মমানের পন্যে আকাশ ছোঁয়া মুল্য শুনে দিশেহারা। অনেকেই হাত ধরে দেখে দেখে দাম শুনে মুখভার করে ফিরে যাচ্ছেন বাসায়।
অন্যদিকে বিদেশী প্যাভিলিয়নে দেশি পণ্য বিদেশি বলে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে গ্রাহকের কাছ থেকে। ফরেন প্যাভিলিয়নের কর্মচারী মাহিম ভুইয়া বলেন, এসব প্যাভিলিয়নে স্টল পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। অতিরিক্ত অর্থ দেয়া ছাড়াও বড় মাপের লবিং থাকতে হয়। বললেই তো আর বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ পাওয়া যায় না। এ ছাড়া যে পরিমাণে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা পরিশোধ করতে হলে ভালো মুনাফা করতে হবে।  আর নয়তো লোকসান হবে।
এদিকে মেলা প্রাঙ্গণে খাবারের দোকানে অতিরিক্ত অর্থ আদায়ের পাশাপাশি বিদেশি পণ্যের মোড়কে দেশি পণ্য বিক্রিরও অভিযোগ করছেন মেলায় আগত মধুখালীর বাসিন্দা আরমান হুসেইন। তিনি বলেন,  ইরানি স্টল ও ফরেন প্যাভিলিয়নের বেশকিছু স্টলে দেশি পণ্য বিদেশি বলে ক্রেতার কাছ থেকে গলাকাটা দাম রাখা হচ্ছে। ৫ হাজার টাকা মুল্যের শতরঞ্জির দাম হাঁকা হচ্ছে ২০ হাজার টাকা। এটা কাম্য নয়।
এদিকে প্রতিদিনই ভোক্তা অধিদফতরে পড়ছে বিস্তর অভিযোগ। মেলা শুরুর পর থেকে একের পর এক জরিমানা করার পরও থেমে নেই এসব অনিয়ম। এ ছাড়া পণ্য বিক্রিতে প্রতারণা, অনুমোদনহীন ভাসমান স্টল ছাড়াও বেশ কিছু অনিয়ম রোধ করার ইচ্ছে থাকা সত্ত্বেও আইনি জটিলতায় তা পারছে সংস্থাটি। কারণ এসব অনিয়ম প্রতিকারের ব্যবস্থা নেবে মেলা কর্তৃপক্ষ। কিন্তু অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ নীরব ।
 গাড়ী পার্কিং ব্যবস্থা নিয়েও অভিযোগ কম নয়। মেলার পার্কিং করে রাখা মোটরসাইকেল থেকে হেলমেট চুরির ঘটনাও ঘটছে। মিরপুর থেকে আসা রুবেল মোল্লা বলেন, গত ১৩ জানুয়ারী মেলার উত্তরপাশে পুলিশের হেফাজতে রাখা বাইক থেকে হেলমেট চুরি হয়ে যায়। এ বিষয়ে শহিদুল নামের গাজীপুর থেকে আসা মেলায় দায়িত্বরত পুলিশের এক এএসআইকে  মৌখিক জানালে তিনি কিছুই করার নেই বলে তাড়িয়ে দেন। এছাড়াও পুলিশের নিয়ন্ত্রণে মেলার বাইরে অবৈধ খাবার হোটেল থেকে মাসিক ও দৈনিক হারে চাঁদা নিয়ে সুযোগ করে দেয়ার রয়েছে অভিযোগ।
এসব বিষয়ে জানতে চাইলে মেলার দায়িত্বরত নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, মেলা অতিতে যেভাবে পরিচালিত হতো,এখনো তাই হচ্ছে।  এখানে পুলিশকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা পালন করছে। কোন পুলিশ সদস্য বাইরে অতিরিক্ত অবৈধ খাবার স্টল বসানো কাজে জড়িত নয়। পার্কিং টিকেট এটা মেলার সিদ্ধান্তেই পুলিশ পরিচালনা করছে।


এই বিভাগের আরও খবর