শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শনে খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার

reporter / ৩৪৬ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের খাসচর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করে উপকার ভুগীদের খোঁজখবর নিলেন ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার। গতকার শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের খাসচর এলাকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত ও হস্তান্তরিত আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার।
পরিদর্শন কালে তিনি উপকার ভুগীদের খোঁজ খবর নেন এবং সবসময় তাঁদের পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল  কাইয়ুম মুন্সি, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মজিদ প্রধান, ইউপি সদস্য তাপস সরকার, কাউছার আলম প্রধান, খোকন দেওয়ানজী, খন্দকার মোস্তফা কামাল, শামীম মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। পরিদর্শণ শেষে আশ্রিতদের মাঝে খাবার বিতরণ করেন।
ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার সদ্য নির্মিত ও হস্তান্তরিত আশ্রয়ন কেন্দ্রের ঘর সমূহ পরিদর্শন করে সেখানে বসবাসরত ভূমিহীন লোকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রতি দিয়েছেন পর্যায়ক্রমে প্রতিটি গৃহহীন পরিবারকে আশ্রয়ের ব্যবস্থা করবেন। আপনারা প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রতির অংশ হিসেবে রান্নাঘর সহ দুটি করে বসবাসের ঘর উপহার পেয়েছেন। আপনাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সচেষ্ট রয়েছে। এরপরও যদি আপনাদের খাদ্য সহ যেকোন সহায়তায় আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।


এই বিভাগের আরও খবর