শিরোনাম:
মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা! শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে ৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু চাঁদপুরে আগুনে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, দুটি গাভিন গরুর মৃত্যু মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান

মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক

reporter / ৪১ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাইফুর রহমান সবুজঃ

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরন। তিনি বলেন,জনগণ হচ্ছে আমার মুল শক্তি। আজকের উঠান বৈঠকে শত শত মা-বোনদের স্বত:স্ফুর্ত উপস্থিতি প্রমান করলেন আপনারা আমাকে কত ভালবাসেন। সামান্য উঠান বৈঠকটি জনসভায় রুপ নিয়েছে। আপনাদের দোয়া,সমর্থন এবং ভালবাসা পেলে আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে চাইলে আমাদের চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিনও আমাকে মনোনীত করবেন।
তিনি আরো বলেন, আমাকে আপনাদের সেবা করার জন্য চেয়ারম্যান নির্বাচিত করলে প্রত্যাশা পুরণের জন্য যেখানে যা দরকার ইনশাআল্লাহ করবো।
এ ইউনিয়নের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেগুলোর প্রতি গুরুত্ব দেয়া হবে। ডিংগাভাংগা এলাকাটি সবচেয়ে বেশী অবহেলিত। এখানকার মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি কমিউনিটি ক্লিনিক করা হবে।
আমি নিজের জন্য নয়,আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।আপনারা আমার পাশে ছিলেন,আছেন এবং থাকবেন। আমিও আমার শেষনিঃশ্বাস এর পূর্ব পর্যন্ত আপনাদের সেবার কাজে নিয়োজিত থাকবো।
লেজাকান্দি মডেল মাদ্রাসার সভাপতি
মোফাজ্জল হোসেন মিয়াজীর
সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনির পরিচালনায় উঠান বৈঠকে মেহেদী হাসান হিরনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন
১৬৬ নং লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তাজুল ইসলাম মাস্টার, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মাস্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জহির হোসেন প্রদান এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জনি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মালেক বকাউল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদল সদ্দার বিএনপি নেতা রাজ্জাক মৃধা, শহীদুল্লাহ কাজী, জসিম মৃধা, খোরশেদ মিয়াজী, খলিল মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজ মোল্লা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন মিয়াজী, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন কবিরাজ, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি লালন ফকির, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক গাজী, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত বকাউল, মনির হোসেন মিয়াজী, জসিম কবিরাজ, মমিন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মানিক সরকার, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সাত্তার বাবু, ইউনিয়ন ছাত্রদলের সদস্য নোমান মিয়াজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী মাহবুব মৌলভী, ফয়সাল মৌলভী, শরীফ গাজী, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক সুমন প্রধান, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাহিদ প্রধান, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আকিব মিয়াজ, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল সদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর