শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকলকেই নৌকার পক্ষে কাজ করতে হবে …….. আবু নঈম পাটওয়ারী দুলাল

reporter / ৪১৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় ৭নং পাইকপাড়া ইউনিয়নের সাছিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, সারা দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা বিকল্প নেই। উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিন। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী তে বর্তমান সরকারের আমলে দেশের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। আজকে দেশের অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতাবিরোধী চক্র ঐক্যবদ্ধ হয়ে এখনো ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলে মিলে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে সকলকে বাধ্য হয়ে কাজ করতে হবে।
৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পি. এম আক্তার হোসেন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মশালা বিষয়ক সম্পাদক সফিক গাজী, চাঁদপুর  পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু,চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ,পৌর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক তুহিন গাজী, প্রচার সম্পাদক মোহাম্মদ সুজন আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর