মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ জয়নাল তালুকদার শপথ গ্রহন করেন । ২ মে মঙ্গলবার সারে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান প্রমুখ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকশৌলী জাকির হোসেন, নির্বাচন অফিসার আবু জাহের ভূইয়া, ইউনিয় আওয়ামীলীগের সভাপতি শাহআলম খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ছাত্র নেতা মাসুম, প্যানেল চেয়ারম্যান কামাল গাজী, ইউপি সদস্য মাঈনউদ্দিন মোল্লা, মোস্তফা কামাল, মামুন মিয়াজী, সংরক্ষিত মহিলা সদস্য রেহানা আক্তার, ইউনিয়ন সেচ্ছা সেবকলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ ।