শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’

reporter / ৫২৫ ভিউ
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মেরাজ উদ্দিন শুভ :

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ কবির এ গানে ফুটে উঠেছে মানবপ্রেমের উজ্জ্বল এক দৃষ্টান্ত। মানুষের প্রতি ভালোবাসাবোধ জাগ্রত হয়েছে স্বার্থহীন। এমন ভালোবাসা আর প্রেমে এবার সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাড়িয়েছে সহপাঠী বন্ধুদের সম্মিলিত সংগঠন ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’।

শুক্রবার (১২ ডিসেম্বর) মতলব উত্তরের সাদুল্যাপুর ইউনিয়নের ইছাখালী গ্রামে সংগঠনটির প্রধান কার্যালয় উদ্ধোধণের মধ্য দিয়ে তাদের নবযাত্রা শুরু হয়। এসময় বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করে তাদের মুখি হাসি ফুটিয়েছে সংগঠনটি।চলতি বছরেই শুরুতেই, টিফিনের টাকা জমিয়ে বন্ধুদের নিয়ে গড়ে ওঠা তরুণদের এই সংগঠনটির ছাতা হয়ে পাশে রয়েছে তাদের অভিভাবকসহ শুভানুধ্যায়ীরা। ইতোমধ্যে তারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, গরিব ও অসহায়দের কল্যানে নানান কাজের মাধ্যমে সারা ফেলেছে। এর ধারাবাহিকতা বজায় রেখে সর্বদা মানব কল্যাণে ব্রত থাকার প্রত্যাশা সকলের।

এর আগে, এক আলোচনা সভায় মতলব উত্তরের বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, গগণমাধ্যমকর্মী, স্থানীয় ও সামাজিক জনহিতৈষী ব্যাক্তিবর্গ তরুণদের ইতিবাচক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দিকনির্দেশনামূলক নানান বক্তব্য তুলে ধরেন।

এসময় সংগঠনটির সভাপতি রাতুল হাসান, সহ-সভাপতি

মিরাজ, সাধারন সম্পাদক ফাহিম সরকার, সাংগঠনিক সম্পাদক সায়মন সরকার, কনক দেবনাথ, মুক্তা প্রধান, তাহমিনা তাবাচ্ছুমসহ সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও মানবপ্রেমে, মানবতার টানে অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর