কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় দোয়াটী-দহুলিয়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড। সোমবার দোয়াটি থেকে দহুলিয়া গ্রামের প্রায় দেড় কিলোমিটার গ্যাস সংযোগ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।
এসময় কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশনের উপ-মহাব্যবস্থাপক শাহানুর আলম,মহা-ব্যবস্থাপক সগীর আহমেদ,ব্যবস্থাপক বেলায়েত হোসেন ও মো: জসিম উদ্দিন আহমেদ,কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কচুয়ার দোয়াটি-দহুলিয়া সড়কে প্রায় দেড় কি.মি.অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।