শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কোরবানীর জন্য প্রস্তুত চাঁদপুরের বহরিয়ার ‘লাল বাদশা’:দাম ৭ লাখ টাকা

reporter / ৬৫০ ভিউ
আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

 রিয়ন দেঃ  কোরবানীর ঈদে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে চাঁদপুর সদরের লক্ষীপুর ইউনিয়নের বহরিয়ার লাল বাদশা। সাড়ে ৫ ফুট ওজনের লাল বাদশার ওজন হবে প্রায় ১৩ মণ।
৩ জুলাই রোববার বিকালে এমন তথ্য জানিয়েছে বহরিয়া মৎস্য হেচারীর পরিচালক নুর মোহাম্মদ বেপারী।
তিনি বলেন, এই গরুটার বয়স প্রায় সাড়ে ৪ বছর। যার নাম হলো লাল বাদশা। গরুটি আমাদের ফার্মের বাছুর থেকে বড় হয়েছে। এটাকে ঘাস, খর, ভূষিসহ স্বাভাবিক খাবার খায়িয়েই ছোট থেকে বড় করেছি। এটাকে আমরা প্রায় ১৩ মণ বললেও কসাই দিয়ে মাপলে ১৫ মণের বেশি হবে। লাল রংয়ের এই লাল বাদশা গরুটি শাহী গোয়াল গরু হওয়ায় এটি যে কারোরি দেখলে পছন্দ হবে।
এছাড়া বহরিয়া মৎস্য হেচারীর কর্মচারী শাহজাহান বলেন, আমি এই ফার্মে ১৫ বছর যাবৎ চাকরি করছি। লাল বাদশা গরুটাকে গেলো সাড়ে ৪ বছর যাবৎ লালন পালন করছি। এটাকে খৈল, ভূষি, খের প্রাকৃতিক খাবার খায়িয়ে মোটাতাজা করা হয়েছে। আশা করছি চাঁদপুরের দক্ষিণ অঞ্চলের বহরিয়ায় এটাই সবচেয়ে বড় গরু।
এ বিষয়ে বহরিয়া মৎস্য হেচারীর প্রোপ্রাইটর ও লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাফেজ বেপারী বলেন, ৯০ সন থেকে আমি হেচারির ব্যবসায় জড়িত। বর্তমানে এই হেচারীতে ৪/৫ টা গরু লালন পালন করছি। এরমধ্যে ৩টা গাভী এবং ২টা ষাড় রয়েছে। তারমধ্যে থেকে লাল বাদশা নামের গরুটা কোরবানীর বিক্রির জন্য প্রস্তুত করেছি। আমরা দাম চাচ্ছি ৭ লক্ষ টাকা। আশা করছি যে কারোরি এই গরুটা দেখলে পছন্দ হবে। আমার জন্য দোয়া করবেন যাতে এই হেচারীটি আরো ভালোভাবে চালাতে পারি


এই বিভাগের আরও খবর