শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কোস্টগার্ডের বিশেষ অভিযান মতলব উত্তরে ৩ হাজার ৮’শ লিটার চোরাই ডিজেল জব্দ

reporter / ২৯৪ ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

মোঃ লিয়াকত হোসাইনঃ
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮’শ লিটার চোরাই তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার (১২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী লঞ্চঘাট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি পরিত্যাক্ত ঘর থেকে ৩ হাজার ৮’শ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৩ হাজার ২’শ টাকা। চোরাই তেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। পরবর্তীতে জব্দকৃত ডিজেল তেল মোহনপুর নৌ-ফাঁড়িতে হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর