শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ঘুর্ণিঝড় মোখা: সর্বোচ্চ সতর্কতায় চাঁদপুরের নদী উপকূল

reporter / ৩২৬ ভিউ
আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ঘূর্ণিঝড় ‘মোখা’ পদ্মা-মেঘনা উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে এমন আশঙ্কা কোনভাবেই কাটছেনা চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত চরাঞ্চলের লোকদের। যদিও এখন পর্যন্ত ঘুর্ণিঝড়ের বড় ধরনের কোন প্রভাব পড়েনি চাঁদপুরে। তবে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে সর্বসাধারণকে মাইকিং করে সতর্ক করে দিচ্ছেন কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স ও পৌরসভা কর্তৃপক্ষ।
শনিবার (১৩ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরে, লঞ্চঘাটে মেঘনা ও পদ্মা উপকূলীয় এলাকায়, বড় স্টেশন মোলহেডে, জেলে পাড়ায় সরকারি এসব বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দেয়া হয়।
বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বলাশিয়ার চর, ওই ইউনিয়নের জেলে পাড়ায় এবং শহর এলাকায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার  মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা মাইকিং করেন।
সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হজরত আলী বেপারী ও ইউনিয়ন পরিষদের সদস্যরা ইতোমধ্যে চরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাল নিশান দিয়ে লোকজনকে সতর্ক করে দিয়েছেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে জানানো হয়, ঘূর্নিঝড় মোখা ক্রমশই ঘণীভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ি চাঁদপুর জেলায় ৮ নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা থেকে চাঁদপুরবাসীকে রক্ষার্থে ইতোমধ্যে চাঁদপুর মোহনা, বেদে পল্লি, মাছঘাট, জেলে পল্লি, লঞ্চঘাট এলাকায় কোস্ট গার্ড কর্তৃক সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কাজ সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও মাছ ধরার ট্রলার জেলে পল্লিতে অবস্থানের জন্য কোস্ট গার্ড কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক চাঁদপুরে যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয়সাধনের জন্য জরুরি: ০১৭৬৯-৪৪১৯৯৯, ০১৭৬৯-৪৪১২১৯ (চাঁদপুর) নম্বরে ২৪ ঘন্টা সেবা প্রদান করা হবে।
অপরদিকে চাঁদপুর শহর এলাকায় মাইকিং করে লোকদেরকে সতর্ক করে দিচ্ছে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স। পাশপাাশি শহরের বড় স্টেশন তিন নদীর মোহনায় যাদে কোন ধরণের পর্যটক না আসে এবং নিরাপদে চলে যায় এসব বিষয়ে সতর্ক করে পৌরসভার স্থানীয় কাউন্সিলর মো. সফিকুল ইসলামের এর পক্ষ থেকে মাইকিং করা হয়।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৮নং মহাবিপদ সংকেত দেখানোর পর থেকে কোন নৌযান ছাড়তে দেয়া হয়নি। এমনকি চরাঞ্চলের ট্রলারগুলোও বন্ধ রাখা হয়েছে। আমরা লোকজনকে সতর্ক করে এবং নিরাপদে থাকার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান জানিয়েছেন, ঘুর্ণিঝড় মোখা আঘাত হানলে যাতে বড় ধরণের কোন ক্ষতি না হয়, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রয়েছে। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদেরকে সার্বিক নির্দেশনা দেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর