শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চরভৈরবী ইউনিয়ন বাসী ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে  ………. নূর হোসেন পাটোয়ারী 

reporter / ২৮৩ ভিউ
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
চরভৈরবী ইউপিতে নৌকার সমর্থনে হাইমচর উপজেলা আওয়ামী লীগের ব্যাপক গনসংযোগ ও প্রথ সভা অনুষ্ঠিত হয়েছে।
হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী  ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদারের নৌকার সমর্থনে ব্যাপক গনসংযোগ,লিপলেট বিতরণ ও বিভিন্ন ওয়ার্ডে প্রথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  চরভৈরবী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে নৌকায় ভোট দেওয়ার জন্য উৎসাহ করেন এবং শহর আলী মোড়, গরম বাজার, পাঠান মোড়, আমতলী বাজারের নৌকার সমর্থনে বিশাল পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পথ সভায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন এর পরিচালনায় গণসংযোগ ও প্রথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহব্বায়ক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, গনি মিয়া, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার, হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম সিকদার, প্রচার সম্পাদক মুনসুর পাটোয়ারী, চরভৈরবী ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী, ছাত্রলীগের আহ্বায়ক রাজু পাটোয়ারী, যুগ্ম আহব্বায়ক সোহাগ মাল সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
গনসংযোগ ও প্রথ সভায় প্রধান অতিথি হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন গাজী বলেন চরভৈরবী  ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদারকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছেন। আমরা সেই নৌকাকে বিজয় করার লক্ষ্যে মাঠে কাজ করছি। আগামী ২৮ নভেম্বর সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপিকে উপহার দিবো ইনশাআল্লাহ।


এই বিভাগের আরও খবর