শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে আজ ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমানের ৩৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে

reporter / ৩৪০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে আজ বৃহস্পতিবার ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চাঁদপুরসহ সারাদেশে আজ বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে । বিভিন্ন কারণে পরীক্ষার সিলেবাস ও সময় কমিয়ে আনা হয়েছে।
চলতি ২০২২ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৭ হাজার ২শ৩৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৪ টি।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে ।
চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ২শ’৩৬ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১শ ৮০ জন ও কেন্দ্র ৪৫ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১শ’৩০ জন এবং কেন্দ্র ১৯ টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৯শ’২৬ জন।
এ গুলোর মধ্যে রয়েছে কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না,১ বা ২ এর অধিক কোনো সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।
এদিকে গতকাল বুধবার ১৪ সেপ্টেম্বর স্ব স্ব কেন্দ্র সচিবের উদ্যোগে মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষক, পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের সমন্বয়ে এক সভা অনুস্ঠিত হয়েছে । এতে শিক্ষা অদিদপ্তর ও কুমিল্লা বোর্ডের নিদের্শিত বিধি-নিষেধ সংক্রান্ত আলোচনা করা হয়েছে বলো জানা গেছে।


এই বিভাগের আরও খবর