শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে দুস্থদের জন্য ৪৭ হাজার কম্বল বরাদ্দ 

reporter / ৩৯৬ ভিউ
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি  : ২০২২-২৩ অর্থবছরে শীত মৌসুমে গরিব ও দুস্থদের বিতরণের জন্য চাঁদপুর জেলায় ৪৭ হাজার ৫শত ৫০ পিস কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ডিসিদের অনুকূলে ইউনিয়ন ও পৌরসভা প্রতি ৪৯০ পিস হারে বন্টনের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
 সূত্রমতে,চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮৯টি ইউনিয়ন ও ৭ টি পৌরসভার গরিব ও দুস্থদের মধ্যে বিতরণেত জন্য ৮৯টি  ইউনিয়নে ৪৪ হাজার ১২০ পিস ও ৭ টি পৌরসভায় ৩ হাজার ৪৩০ পিস কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে চাঁদপুরে ইউনিয়ন প্রতি ৪০০ পিস করে ৩৫ হাজার ৬০০ পিস ও পৌরসভা প্রতি ৪৭০ পিস হারে তিন হাজার ২৯০ পিসসহ মোট ৩৮ হাজার ৮৯০ পিস কম্বল বরাদ্দ দেয়া হয়। গত বছরের তুলনায় এবার চাঁদপুরে ৮ হাজার ৬৬০ পিস কম্বল বেশি বরাদ্দ দেয়া হয়েছে।
জানা গেছে, চাঁদপুরের ৮৯ টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সাত হাজার পিস ও চাঁদপুর পৌরসভার ৪৯০০ পিস, ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সাত হাজার ৩৫০ পিস ও ফরিদগঞ্জ পৌরসভায় ৪৯০ পিস, হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নে তিন হাজার ১০০ পিস, হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে পাঁচ হাজার ৮৮০ পিস ও হাজীগঞ্জ পৌরসভায় ৪৯০ পিস, কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে পাঁচ হাজার ৮৮০ পিস ও কচুয়া পৌরসভায় ৪৯০ পিস, মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ছয় হাজার ৯১০ পিস ও ছেংগারচর পৌরসভায় ৪৯০ পিস, মতলব দক্ষিণ উপজেলার ছয়টি ইউনিয়নে তিন হাজার ১০০ পিস ও মতলব দক্ষিণ পৌরসভায় ৪৯০ পিস, শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চার হাজার ৯০০ পিস ও শাহরাস্তি পৌরসভায় ৪৯০ পিস কম্বল বা শীতবস্ত্র  বরাদ্দ দেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসাররা বরাদ্দ কম্বল মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা  অনুসরণ করে যথানিয়মে বিতরণ নিশ্চিত ও নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব মাস্টাররোলে সংরক্ষণ করবেন। উপজেলা নির্বাহী অফিসাররা পৌরসভার বরাদ্দ কম্বল দ্রুত পৌরসভার প্রতিনিধির কাছে হস্তান্তরসহ বরাদ্দ কম্বল বিতরণের ক্ষেত্রে ষাটোর্ধ্ব ব্যক্তি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার নিশ্চিত করবেন।
বিগত সময়ে জেলার বিভিন্ন ইউনিয়নের কতিপয়  জনপ্রতিনিধিগণ স্বজনপ্রীতি করে নিজেদের দলের লোকজনের মধ্যে কম্বল বিতরণ করায় প্রকৃত গরিব ও দুস্থ শীতার্ত মানুষ সরকারের দেয়া কম্বল থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠে।


এই বিভাগের আরও খবর