শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে পুলিশ আহত ও বিস্ফোরক আইনে ২শ’ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

reporter / ২৭০ ভিউ
আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে পুলিশ আহত ও বিস্ফোরক আইনে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ২শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নং-২৯ তাং১১/৩/২০২২ইং।
মামলায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ শাহজাহান। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে খোকন, মুন্না, লিটন, বাদশা, বারেক, লিটন খান ব্যতীত বাকি ৩ জনের নাম পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি। সিসি ফুটেজ দেখে আসামীদের নাম অন্তর্ভুক্তি করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, ৮৯জনের নাম উল্লেখ করে প্রায় ২শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা ইতোমধ্যে ৯ জনকে আটক করতে সক্ষম হয়েছি। অন্যদের পর্যায়ক্রমে আটক করা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৯ মার্চ চাঁদপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পথচারীসহ প্রায় অর্ধশত আহত হয়


এই বিভাগের আরও খবর