শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে বড় শোডাউন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামীকাল (শুক্রবার) চাঁদপুরে বড় শোডাউন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার বিকেলে শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে আগামী ৬ অক্টোবর চাঁদপুরে সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবদিন।

তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের আজ গণদাবিতে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে গণমানুষের দাবি আদায় কাজ করে। তিনি বলেন, পীর সাহেব চরমোনাই ঘোষিত গণমানুষের দাবি আদায়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বড় সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। চাঁদপুরের এই সমাবেশ হবে গণমানুষের দাবি আদায়ে সবচেয়ে বড় সমাবেশ। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে, সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা সমাবেশে আসবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ তাফাদার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান।

এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, জেলা যুব আন্দোলনের আহবায়ক মাওলানা ইমরান হুসাইন, জেলার ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন।


এই বিভাগের আরও খবর