শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা।

reporter / ৪৩২ ভিউ
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
চাঁদপুরে শীতকালীন সবজির চাষে ব্যস্ত কৃষকরা
চাঁদপুরে শীতকালীন সবজির চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আগাম সবজি বাজারে তুললে মুনাফা ভালো হয় বলেই এই ব্যস্ততার কথা জানিয়েছে কৃষকগণ।
সরজমিনে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, লাল শাক, মূলা শাক, পালং শাক, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলাসহ বিভিন্ন রকমের শাকসবজি চাষে দিনভর মাঠে কাজ করে যাচ্ছেন কৃষকগণ। তবে কেউ কেউ সবজি চাষ করে বড় হওয়ার আগেই তা আশ-পাশের বাজারেও বিক্রি করছেন।
মতলব উত্তর উপজেলার  গ্রামের কৃষক আলী হোসেন  জানান, প্রতিদিন তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সারাদিন মাঠে কাজ করেন। শীত এলেই তারা দু’জনে মিলে এভাবে চাষাবাদ করেন। ফলন ভালো হলে তা বিক্রি করে যা টাকা উপার্জিত হয় তা দিয়ে ভালোভাবে তাদের সংসার চলে।
ফরিদগঞ্জের কৃষক খোকন জানান, সবজি চাষের জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। তুলনামূলক মূলধন ও পরিশ্রম কম লাগে। তবে রোগবালাই দমনে সবজি ক্ষেতে কীটনাশক বেশি প্রয়োগ করতে হয়। স্বল্প সময়েই সবজি বিক্রি উপযোগী হয়ে ওঠে। প্রায় দিনই বাজারে সবজি বিক্রি করা যায়। তাই আমি শীতকালীন সবজি চাষে বেশি আগ্রহী।
মতলব দক্ষিণ উপজেলার মাহফুজ  নামের এক কৃষক  বলেন, আমি শীতকালীন শসা, টমেটোসহ অন্যান্য সবজি চাষ করি এবং বাজারে তা ভালো দামে বিক্রি করি। এই বছর ৩ একর জমিতে শসা ও টমেটোর ক্ষেত করেছি। যদি ফলন ভালো হয় তাহলে আশা করি গত বছরের তুলনায় এই বছর বেশি লাভবান হবো।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২০-২০২১ মৌসুমে জেলায় শীতকালীন শাক-সবজির আবাদ ছিলো ৫ হাজার হেক্টর ও উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার ৫’শ মে.টন।
এ বিষয়ে চাঁদপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দীন  বলেন, ‘আবহাওয়া ভালো এবং বৃষ্টিপাত ভালো হওয়ায় শীতকালীন সবজি চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। আমরা ইতিমধ্যেই প্রান্তিক চাষিদের মাঝে শীতের শাকসবজির বীজ এবং সার দিয়ে দিয়েছি। তাছাড়াও মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি নানাভাবে তথ্য সহযোগিতা করছেন। আশা করি এবার গতবছরের চেয়ে শীতকালীন সবজির বেশি আবাদ এবং উৎপাদন হবে।’


এই বিভাগের আরও খবর