শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে ৩ ডাব বিক্রেতার ৯ হাজার টাকা জরিমানা

reporter / ৪৫২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসক চাঁদপুর নির্দেশনায়  ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে চাঁদপুর শহরের ডাবের উপর অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল (২৯ আগস্ট) মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের  বড় স্টেশন মোলহেড, বাস স্ট্যান্ড, কোর্ট প্রাঙ্গন,চেয়ারম্যান ঘাট,কালী বাড়ি, জোড় পুকুরপাড় ও সরকারি জেনারেল হাসপাতালের সামনে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করে।

অভিযানে ডাব বিক্রেতাদেরকে নিজেদের ইচ্ছেমত দামে ডাব বিক্রি করতে দেখা যায়। সর্বনিম্ন ৯০ টাকা থেকে  ১৩০ টাকা  পর্যন্ত ডাব বিক্রি করতে দেখা গেছে।
অভিযানে পরিলক্ষিত হয়েছে যে ৫০ থেকে ৭০ টাকায় ক্রয়কৃত ডাব বিক্রি করা হচ্ছে ৯০ থেকে  ১৩০ টাকায়।
অযৌক্তিক ও অতিরিক্ত দামে ডাব বিক্রি ক্রয় ভাউচার দেখাতে না পারায় বড় স্টেশন  মোলহেড এলাকার ডাব বিক্রেতা  চাঁদ মিয়ারকে ৩ হাজার টাকা,  বাচ্চু মাঝিকে ৩ হাজার টাকা এবং জোড় পুকুর পাড়ের চান্দু মিয়াকে ৩ হাজার টাকা সহ  সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

পাশাপাশি বড় স্টেশন মোলহেডে ২ জন ডাব বিক্রেতা ৬০ করে ডাব বিক্রি করতে রাজি হলে উপস্থিত জনতা প্রায় ১০০ টি ডাব তাৎক্ষণিকভাবে ৬০ টাকা করে কিনে নেয় । এছাড়াও অন্যান্য ডাব দোকানদেরকে সতর্ক করা হয়েছে। সবাইকে ক্রয়রশিদ সংগ্রহ করে ডাব বিক্রি করতে বলা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিল সদর স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার,জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার। অভিযানে সহায়তা করেন চাঁদপুর মডেল থানা পুলিশ এর একটি চৌকশ টিম।


এই বিভাগের আরও খবর