শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান

reporter / ২৩৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান।
গতকাল বৃহস্পতিবার ৩ নভেম্বর পূর্বনির্ধারিত ও নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে  তিনি এই পরিদর্শনে যান।
এসময় তিনি কারাগারের বিভিন্ন অংশে বিদ্যমান চ্যালেঞ্জ ও অসুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন এবং তা সমাধানকল্পে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি কারাবন্দীদের দর্শনপ্রত্যাশী আত্মীয় স্বজনদের সাথেও কথা বলেন।
পরিদর্শন শেষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ কামরুল হাসান কারাগারের পরিবেশ পরিচ্ছন্নতা, খাবারের মান, কারাবন্দিদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান ব্যবস্থা, ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও চাঁদপুর জেলা সমাজসেবা থেকে জেলা কারাগারে কয়েদিদের প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন ও চুল কাটা সরঞ্জাম প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন, জেল সুপার মোঃ গোলাম দস্তগীর, জেলার মুহাম্মদ মুনীর হোসাইন, চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জেলা সমাজসেবার উপ পরিচালক রজত শুভ সরকার,  সমাজসেবার রেজিস্ট্রেশন অফিসার মনিরুল ইসলাম, শাহারাস্তি পৌরসভার সচিব ও চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য রোটাঃ তোফায়েল আহমেদ শেখ।


এই বিভাগের আরও খবর