শিরোনাম:
চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক

reporter / ৩৭৪ ভিউ
আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২


স্টাফ রিপোর্টার \ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত
সদস্যগণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার
আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ভবিষ্যতে
চাঁদপুর যেন ক্রীড়ামোদী জেলা হিসেবে পরিচিতি পায় সে লক্ষ্যে কাজ করার জন্য তিনি
নির্বাচিত সকল সদস্যদেরকে আহবান জানান।
মতবিনিময় সভা শেষে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত
সদস্যগণদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ
হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু
পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,
ওমর পাটওয়ারীসহ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যবৃন্দ।
ক্যাপশন \ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছেন জেলা
প্রশাসক অঞ্জনা খান মজলিশ।


এই বিভাগের আরও খবর