শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর

reporter / ৫২৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

যারা ভোটার তারা প্রার্থী হতে পারবে না, যারা প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নাই 
বিশেষ প্রতিনিধিঃ সারাদেশের ৬১ জেলা পরিষদের সাথে  চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন  ১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পযন্ত প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ও প্রত্যাহারের তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
উক্ত নির্বাচনে চাঁদপুরের জেলা প্রশাসক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  এবং জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, প্রথম জেলা পরিষদ নির্বাচনে ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ার বিধান ছিল। জেলা পরিষদ সৃষ্টির পরে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়র/চেয়ারম্যান, কাউন্সিলর/সদস্য, সংরক্ষিত মহিলা কাউন্সিলর/সদস্যরা জেলা পরিষদের নির্বাচনে ভোটার হবেন।
এ বিষয়ে বিদ্যমান আইনের ১৭ (১) ধারায় বলা হয়েছে, ‘প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও সব কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র  ও সব কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সব সদস্যের সমন্বয়ে জেলার পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য নির্বাচকমণ্ডলী গঠিত হবে।’ তবে উপজেলা পরিষদে দু’জন করে ভাইস-চেয়ারম্যান থাকলেও আইনটি প্রণয়নের সময় এ পদ দু’টি উপজেলা পরিষদ আইনে না থাকায় নির্বাচকমণ্ডলীতে তাদের উল্লেখ নেই। এক্ষেত্রে আইন সংশোধন করে এদের কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেও তারা কোনও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। আইনে বলা হয়েছে, নির্বাচকমণ্ডলীর সদস্য না হলে কোনও ব্যক্তি ভোটার তালিকাভুক্ত হওয়ার যোগ্য হবেন না। আর আইনের অন্য একটি ধারায় বলা হয়েছে, জাতীয় সংসদের সদস্য বা অন্য কোনও স্থানীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হলে তিনি প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। অর্থাৎ অন্য কোনও সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধি না হলে যেমন ভোটার হওয়া যাবে না তেমনই কোনও সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হলে জেলা পরিষদে প্রার্থী হওয়া যাবে না।
জেলা পরিষদ নির্বাচনে কেবল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ হিসেবে স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের প্রায় — জন নির্বাচিত প্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন।এর মধ্যে সব চেয়ে বেশি ভোটার হচ্ছে ইউনিয়ন পরিষদে। চাঁদপুর জেলার ৭ পৌরসভার মধ্যে ছেংগারচর ছাড়া ৬ টি পৌরসভা ও  ৮৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।এখানে ছেংগারচর পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌর প্রশাসক ও তার সহায়ক সদস্য নিয়োগ করেছে স্থানীয় সরকার বিভাগ।


এই বিভাগের আরও খবর