শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

reporter / ৩১৭ ভিউ
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ৭ আগষ্ট রোববার  পুলিশ লাইন্স, ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুরের উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
 পুলিশ সুপার মিলন মাহমুদ  সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
গত জুলাই/২০২২ খ্রিঃ  মাসের অভিন্ন মানদন্ডের আলোকে  পুলিশ সুপার এর নিকট হইতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়–জুলাই/২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, চাঁদপুর।
জুলাই/২০২২ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবদুর রশিদ, সদর মডেল থানা, চাঁদপুর।
জুলাই /২০২২ মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর।
জুলাই/২০২২ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন এসআই (নিঃ)/ মোঃ মিছবাহুল আলম চৌধুরী, হাজীগঞ্জ থানা, চাঁদপুর।
জুলাই/২০২২ মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম, হাজীগঞ্জ থানা, চাঁদপুর।
চাঁদপুর জেলায় জুলাই/২০২২ খ্রিঃ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
থানায় কর্মরত এসআই (নিঃ) দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) মোঃ লোকমান হোসেন, সদর মডেল থানা, চাঁদপুর,  জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) আব্দুছ ছালাম, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই(নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন, সদর মডেল থানা, চাঁদপুর, ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরুষ্কার এএসআই (নিঃ) মোঃ আবু হানিফ, সদর মডেল থানা, চাঁদপুর ও এএসআই (নিঃ)  মোঃ নুরুল আমিন সদর মডেল থানা, চাঁদপুর, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিআই (প্রশাসন) মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, সদর ট্রাফিক, চাঁদপুর।
পুরষ্কার প্রদান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর