শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড

reporter / ২৮১ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

বিদ্যুৎ ও প্রাকৃতিক জ্বালানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধে সকলকে সচেতন করতে হবে
—- পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ 
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ৪ সেপ্টেম্বর  রোববার সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে প্যারেড কমান্ডার মোঃ কালাম চৌধুরী, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন  পুলিশ সুপার।
পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর’সহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জগণদের।
পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জানান-
বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত কারণে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও প্রাকৃতিক জ্বালানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধে সকলকে সচেতন করেন ও সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷
উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর