শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুর জেলা পুলিশ লাইনে কম্পিউটার ল্যাব এর শুভ উদ্বোধন

reporter / ৩১৩ ভিউ
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  ১১ সেপ্টেম্বর  রোববার  বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশন এর অংশ হিসেবে চাঁদপুর জেলা পুলিশ লাইনে স্থাপিত কম্পিউটার ল্যাব এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম পুলিশের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার । সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ।
এ সময় তিনি  বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটার ব্যবহারসহ প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা অর্জন অতীব জরুরী। জেলা পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে এই ল্যাব সহায়ক ভূমিকা পালন করবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আসিফ মহিউদ্দীন পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর