শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব’র আত্মপ্রকাশ আহবায়ক আবদুর রহমান, সদস্যসচিব রুবেল

reporter / ৩৬০ ভিউ
আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক  চেতনায় চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব।
সাংবাদিকদের পেশাদারিত্ব রক্ষা, অধিকার আদায়, মাঠ পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ; সৎ, সাহসী, নির্বিক
সংবাদকর্মীদের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্র সম্প্রসারণ করতে কার্যকর ভূমিকা পালন করবে সংগঠনটি।
এ লক্ষ্যে গত ১০ জুন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি সংবাদপত্র কার্যালয়ে জেলায় কর্মরত
সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান কে আহ্বায়ক এবং দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ইনডিপেন্ডেট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি আবদুল আউয়াল রুবেল কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী , যুগ্ম আহবায়ক দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন , সদস্য দৈনিক মানবকন্ঠ পত্রিকার চাঁদপুর জেলা  প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এম এ লতিফ এবং দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ।
মতবিনিময় সভায় উপস্থিত সকল সাংবাদিকের পরামর্শের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় যে, প্রত্যেক উপজেলা থেকে একজন
করে প্রতিনিধি আহবায়ক কমিটি তে
সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।


এই বিভাগের আরও খবর