শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর টু সিলেট বিআরটিসি বাস উদ্বোধন

reporter / ৬০৮ ভিউ
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর টু সিলেট রুটে এই প্রথম বিআরটিসি এসি  বাস ও কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল (২০ সেপ্টেম্বর) বুধবার বিকেলে চাঁদপুর শহরের সাবেক বাসস্ট্যান্ড রেন্ট এ কার স্ট্যানে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

মিলাদে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বাসস্ট্যান্ট গৌর এ গরীবা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সুমন,বিআরটিসি কুমিল্লা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন ) মোঃ আব্দুল কাদের জিলানী, বিআরটিসি এসি  বাস চাঁদপুরের পরিচালক মোঃ ফেরদৌস খান, চাঁদপুর রেন্ট- এ কার মালিক সমিতির সহ-সভাপতি কবির পাটওয়ারীসহ ডিপোর সকল শাখা প্রধানগণ।
উল্লেখ্য : বিআরটিসি কুমিল্লা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র কতৃক পরিচালিত এই বাসটি প্রতিদিন সকাল ৮ টায়  চাঁদপুর থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং সিলেট থেকে প্রতিদিন সকাল ১০ টা ৩০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসবে বলে জানিয়েছেন  বিআরটিসি চাঁদপুরের দায়িত্বরা।


এই বিভাগের আরও খবর