শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুর থেকে কক্সবাজার যাচ্ছে বিআরটিসি এসি বাস:ভাড়া ৯৫০ টাকা

reporter / ৪৫০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

প্রান কৃষ্ণ দাসঃ চাঁদপুর থেকে কক্সবাজার বিআরটিসি এসি বাসে করে এখন থেকে প্রতিদিন রাত ৮ টায় মাত্র ৯৫০ টাকা দিয়েই যাওয়া যাবে। আর এ বাসটি কক্সবাজার থেকে ছেড়ে আসবে রাত ১১ টায়।
৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে এই বাসের কার্যালয় ও বাসটি উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই বাসের যাত্রার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এ সময় চাঁদপুর জেলা ট্রাফিক ইনচার্জ জহিরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, হাজিগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহদী হাছান রাব্বি,চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি, চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ফারুক দেওয়ান, ব্যাবসায়ী ও সমাজসেবক বাবু পাটোয়ারী প্রমূখ।
এ বিষয়ে বিআরটিসি এসি বাস চাঁদপুরের পরিচালক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিভিন দেওয়ান বলেন, আমাদের এই বাসটিতে ৪৫টি সিট রয়েছে। মনোরম পরিবেশে সম্পূর্ণ এসি বাসটি আরামদায়ক যাত্রা উপহার দিতে আমরা যাত্রীপ্রতি টিকিট দিচ্ছি মাত্র ৯৫০ টাকা করে। কেউ চাইলে অগ্রীম টিকিট সরাসরি পুরাতন বাসস্ট্যান্ডের মাইক্রোস্ট্যান্ডে আমাদের কার্যালয়ে এসে বুকিং দিতে পারবে। আবার আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও বুকিং দেওয়ার সু-ব্যবস্থা রেখেছি। নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ উপহার দিতে আমরা অঙ্গিকারবদ্ধ।


এই বিভাগের আরও খবর