শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর শহরের গাজী ফার্মেসীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ৩৪৯ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চাঁদপুর শহরের মিশনরোড গাজী ফার্মেসীসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ শহরের মিশন রোড ও চিত্রলেখার মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় গাজী ফার্মেসীকে ৮ হাজার টাকা এবং এমআরপি বিহীন পণ্য বিক্রির দায়ে তুবা মার্ট জেনারেল স্টোরক্কে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার চৌকস পুলিশ দল। ভোক্তার অধিকার সংরক্ষনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর