শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চিরনিদ্রায় শায়ীত হলেন মোঃ শফিকুল ইসলাম চৌধুরী

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

 বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর হযরত শাহরাস্তি বোগদাদি (রাঃ) মাজার সংলগ্ন মিয়া বাড়ির মোঃ শফিকুল ইসলাম চৌধুরী গতকাল  ২২ জানুয়ারি (রোববার) সকাল ৯ঃ১০টায় ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহি……..  রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। বিগত পাঁচদিন যাবত তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তার স্ত্রী ইতিপূর্বে গত হয়েছেন।
গতকাল  বাদ মাগরিব ঐতিহাসিক শ্রীপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে শাহারাস্তি বোগদাদী (রাঃ) মাজার শরীফ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মজীবন শেষে অবসর জীবন-যাপন করছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী। এক শোক বানীতে তিনি বলেন, মৃত্যু অবধারিত। তারপরও এই মৃত্যুতে মরহুমের শোকাভিভূত পরিবারের সকল সদস্যের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি।
জানাজা ও কবর যিয়ারতে অংশগ্রহন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা চৌধুরী মোস্তফা কামাল, মরহুমের পরিবারের সদস্য সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর