শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জব্দকরা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস  মতলব উত্তরে ৪ কোটি ৫০ লাখ টাকার কারেন্ট জাল ও শতাধীক বাঁশ জব্দ

reporter / ৩৭৯ ভিউ
আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

মতলব উত্তর প্রতিনিধিঃ
 মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থান অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও নদ-নদীর বিভিন্ন স্থানে বাঁশের ঘের উচ্ছেদ করে শতাধীক বাঁশ জব্দ করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকরা ওই জাল ফাঁড়ি সংলগ্ন স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান জানান, নদীতে মাছ রক্ষায়-মেঘনা নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। তখন জেলেরা কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা কারেন্ট জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীতে ভাসমান অবস্থায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। অভিযান চলাকালে এসআই সুভাস চন্দ্র সাহ, এএসআই মাইনুল ইসলাম’সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর