শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাইমচর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

reporter / ৪২৮ ভিউ
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুরের হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে হাইমচর প্রেসক্লাবের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব, মাহবুব রশীদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“মাছ চা‌ষে গড়‌বো দেশ, বঙ্গবন্ধুর বাংলা‌দেশ’ মৎস্য সেক্ট‌রের সমৃ‌দ্ধি, সুনীল অর্থনী‌তির অগ্রগ‌তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকা‌লে হাইমচর উপজেলা অডিটোরিয়ামে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব, মাহবুব রশীদ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব, মাহবুব রশীদ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তি‌নি  ব‌লেন, হাইমচর  উপজেলা নদীমাতৃক হওয়ায় এখানে অনেক মাছ চাষ এবং আহরণ হয়। এ উপজেলার মাছ আশেপাশের জেলাসহ দেশ বিদেশে মানুষের মাছের চাহিদা পূরন করে আসছে। পরিকল্পিত মাছ চাষে চাষীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মশালা এবং প্রনোদনা দিয়ে মাছ চাষে আগ্রহী করে তোলা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ‌হাইমচর প্রেসক্লাব দপ্তর সম্পাদক জনাব মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক মোঃ কবির হোসেন, হাইমচর প্রেসক্লাব সদস্য মোশাররফ হোসেন নয়নসহ বিভিন্ন চ্যানেল এবং পত্রিকার সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর