শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে  আলোচনা সভা,ভাতা বহি বিতরণ ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ

reporter / ৪৫৬ ভিউ
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
“মুজিব বর্ষের সফলতা,ঘরেই পাবেন সকল ভাতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় উপজেলা সমাজসেবা কার্যালয় মতলব দক্ষিণ, চাঁদপুরের আয়োজনে আজ  ”জতীয় সমাজসেবা দিবস ২০২২” উদযাপিত হয় । জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা,ভাতা বহি বিতরণ ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন প্রতিবন্ধী ব্যাক্তিকে ত্রাণের কম্বল প্রদান করা হয় ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফাহমিদা হক । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  বিএইচএম কবির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান  মুবিন সুজন। এছাড়াও  মোঃ মহিউদ্দিন মিয়া,অফিসার ইনচার্জ মতলব দক্ষিণ থানা, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর