শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

ডিস ও ওয়াইফাই ক্যাবলের অব্যবস্থাপনায় চাঁদপুরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন!

reporter / ২৯৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে  ডিস ও ওয়াইফাই ইন্টারনেট ক্যাবলের অব্যবস্থাপনায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চাঁদপুর-কুমিল্লা সড়কে  বৈদ্যুতিক এক খুঁটিতে ডিস ও ওয়াইফাই  বৈদ্যুতিক সংযোগের ও ব্যবস্থাপনার কারনে   আগুনের এই সূত্রপাত ঘটে।
আগুনের সূত্রপাত দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে ফোন দিলে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় প্রত্যক্ষদর্শীরা জানায়,  ডিস ও ওয়াইফাই অগোছালো কেবল থেকেই হঠাৎ করে আগুন ধরে কেবল গুলো ছিটকে পড়ে যায় ।
জানাগেছে,  গতকাল একই খামে এই কেবল থেকেই আগুন ধরে কিন্তু বৃষ্টির কারণে  আগুন নিভে যায়। আজ বিকেলে হঠাৎ করে আবার ওই খুঁটিতেই আগুন লাগে।
ফায়ার সার্ভিস ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, ফোন পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত ঘটতে পারে ডিস ও ওয়াইফাই ইন্টারনেট কেবলগুলো থেকে।
এলাকাবাসীর বলেন,  শুধু ডিসি অফিসের সামনে  নয়, সারা চাঁদপুরে এই ডিস ওয়াইফাই ইন্টারনেট ব্রডব্যান্ড এই কেবল গুলোর অব্যবস্থাপনার  কেবল এর জন্য চাঁদপুরবাসী খুব আতঙ্কের মধ্যে আছে। যেই কোন সময়  আগুন থেকে বড় ধরণের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর