শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ঢাকা আন্তর্জাতিক বানিজ্যমেলা স্টল বরাদ্দ নিয়ে দ্বিগুণ দামে বিক্রি! পন্যমুল্যেও পড়বে প্রভাব

reporter / ৪২৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ
এবারের বানিজ্য মেলাটি জাকজমকভাবে সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করা
হলেও দোকান বরাদ্দে দালাল সিন্ডিকেটের আধিপত্যের অভিযোগ রয়েছে। ফলে
দালাল সিন্ডিকেটের সদস্যরা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্মকর্তাদের
ম্যানেজ করে নির্ধারিত মূল্যে দোকান বরাদ্দ নিয়ে তা কয়েক গুণ দামে
ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। যার প্রভাব পড়ে বাণিজ্যমেলার পন্যমুল্যে ।
সূত্রমতে শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাজউকের অধীনে
পূর্বাচল নতুন-শহরের ৪ নং সেক্টর বসতে যাচ্ছে ঢাকা আর্ন্তজাতিক
বানিজ্যমেলার ২৭ তম আস। যদিও স্থায়ী প্যাভিলিয়ন বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না
এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো আসর এটি। এবারের আসরে দেশী
বিদেশী মিলিয়ে মোট ৩৩১ টি স্টল বসবে বলে ইপিবি সূত্রে জানা গেছে।
যার মধ্যে প্যাভিলিয়ন রয়েছে মোট ৫৭ টি। এবারের মেলায় ভারত, পাকিস্তান,
হংক, তুর্কিসহ অন্তত ১২ টি দেশ থেকে ব্যবসায়ীরা মেলায় অংশগ্রহণ
করবেন। আগামী ১ লা জানুয়ারি বানিজ্যমেলার উদ্বোধন করার কথা রয়েছে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাণিজ্যমেলাকে সাজাতে জমকালো
করে তুলতে ব্যবাসায়ীরা তাদের স্টল নির্মাণের কাজ চালাচ্ছেন। চারদিকে করাৎ,
হাতুড়ির ঠক ঠক শব্দে আর রং মাখায় ব্যস্ততা শেষে চলছে আলোজসজ্জার কাজ।
এবার মেলা উদ্বোধনের আগেই ব্যবসায়ীরা স্টলের নির্মাণ কাজ শেষ করতে
পারবেন । যা গত আসরের করোনার কারণে স্টলের সংখ্যা কিছুটা কম ছিলো। এ
বছর স্টলের সংখ্যা বাড়ানো হয়েছে। বানিজ্যমেলার প্রস্তুতি নিয়ে প্রতিবেদন
করতে গেলে মনির হোসেন ও অভি সাহা নামে একাধিক দালাল চক্র মেলার ভবনের
ভেতরে ও বাইরের দোকানের বেশকিছু পজিশন ঘুরিয়ে দেখান। তাদের সাথে
তাদের আরো দুই বন্ধু পার্টনার হিসেবে কাজ করছে। তারা মেলার ভেতরে
মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগিয়ে
মেলার ফটকের গেইটের ভেতরে দোকান নির্মাণের কাজে ব্যবহৃত ফ্লাইবোর্ড
বিক্রি করছেন। দোকান ঘুরিয়ে দেখানোর সময় তারা বলেন, মেলার ভেতরের ও
বাইরে মিলে আমরা চার বন্ধু অনেক টাকা এ বছর ইনভেষ্ট করেছি।
বানিজ্যমেলা রাজধানী ঢাকার আগারগাঁও থাকাকালীন সময় থেকেই আমরা

নিজেরা দোকান কিনে পরে অন্যান্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। বানিজ্য
মেলার সময় এটা আমাদের প্রতিবছরের ব্যবসা। এ সময় তারা আরো জানান ,
এ বছর তারা মেলার ভেতরে প্যাভিলিয়ন ও স্টলসহ ৪২ টি দোকান তারা নিয়েছে।
তাদের কাছে ১০ স্কয়ার ফুট দোকানের স্টলের সর্বনি¤œ মূল্য ৬ লাখ। তবে
জায়গা ও স্টলের অবস্থান অনুযায়ী দাম ৯ থেকে ১০ লাখ বিক্রি করছেন।
এদিকে ইপিবি সূত্রে জানায়, ইপিবি থেকে বানিজ্যমেলার মূল ভবনের
ভেতরের ১০ বাই ২০ স্কয়ার ফুট দোকান গুলোর দাম সর্বনি¤œ সাড়ে ৩ লাখ
টাকা আর প্যাভিলিয়নের সর্বোচ্চ দাম ২০ লাখ টাকা ধরা হয়েছে। ইপিবি
থেকে নির্দিষ্টমূল্যে কিনে তারা দোকান গুলো প্রায় দুই থেকে তিনগুন
বেশি মূল্যে সাধারণ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন তারা। ইপিবি থেকে
দোকান বরাদ্দ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কের জানতে চাইলে দালাল অভি সাহা
বলেন, দোকান বরাদ্দ পেতে উপরে মোটা বান্ডেল ছাড়া কোন কাজ হয় না। পরে
আরো খোঁজ নিয়ে জানা গেছে, মনির হোসেন ও অভি সাহা, মাহবুব,
আওলাদসহ আরো ৮-৯ টি সিন্ডিকেট রয়েছে যারা ইপিবি থেকে দোকান
বরাদ্দ নিয়ে তিন থেকে চারগুন দামে দোকান বিক্রি করে চলছে। তারা দীর্ঘদিন
ধরেই এ সিন্ডিকেটটি পরিচালনা করে আসলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন সাধারণ
ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, একটি
দালাল চক্র ইপিবির কাছে নির্ধারিত মূল্যে দোকান বরাদ্দ নিয়ে দুই থেকে
তিনগুন বেশি মূল্যে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। যারা দোকান পাননি
তারা নিরুপায় হয়েছে অধিক মূল্যে দালালদের কাছ থেকে দোকান কিনতে
বাধ্য হচ্ছেন। দালাল চক্রটি ১০ স্কয়ার ফুটের দোকান বিক্রি করছে ৫-৬ লাখ
টাকায়। ইপিবি কর্মকর্তাদের ম্যানেজ করে দালাল চক্ররা দোকান বরাদ্দ নিয়ে
অধিক মূল্যে দোকান বিক্রি করছেন। এ ব্যাপারে আরেকটি দালাল
সিন্ডিকেটের সদস্য মাহবুবুরে সঙ্গে মেলার দোকানের ক্রেতা পরিচয়ে
যোগাযোগ করা হলে তিনি নিজেকে বানিজ্য পারটিসিপেন্ট
এসোশিয়েশনের সাধারণ সম্পাদক পরিচয় দেন। এ সময় দোকান কেনা যাবে
কিনা তাকে জিজ্ঞাসা করে হলে তিনি জানান, মেলার ফটকের ভবনের ভেতরে ও
ফটকের বাইরে তার কাছে বেশকিছু দোকান রয়েছে এগুলো তিনি করবেন।
এগুলো তিনি বিক্রি করবেন। তিনি কয়েকদিনের মধ্যেই মেলায় আসবেন পরে
সামনাসামনি কথা বলবেন দোকান বিক্রি ব্যাপারে।

এ দালাল সিন্ডিকেটের সদস্যরা প্রতিবছরই ইপিবি কর্তৃপক্ষকে ম্যানেজ
করে অনেক স্টল নিজেদের নামে বরাদ্দ নিয়ে নিচ্ছেন। যারা দোকান পাননি তারা
নিরুপায় হয়েছে অধিক মূল্যে বাধ্য হয়ে এ দালাল সিন্ডিকেটের কাছ থেকে
দোকান কিনতে বাধ্য হচ্ছেন। মেলার প্রধান ভবনের ভেতরের ১০ স্কয়ার ফুটের
দোকান বিক্রি করছে সর্বনি¤œ ৬ লাখ টাকায়। দোকান বরাদ্দে দালাল
সিন্ডিকেটের দৌড়াত্ব বন্ধ করতে সাধারণ ব্যবসায়ীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের
দৃষ্টি আকর্ষন করছে।
এ ব্যাপারে ইপিবির সচিব ও বানিজ্য মেলার পরিচালক ইখতেখার
আহমেদ চৌধুরী বলেন, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন নিয়ে মোট ৩৩১ টি
স্টল থাকবে। যার মাঝে মাত্র ৫৫ টি সাধারণ স্টল লটারীর মাধ্যমে হয়েছে। বাকী স্টল
ও প্যাভিলিয়ন গুলো নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। নিলামে যারা মূল্য
বেশি দিয়েছেন তারাই দোকান বরাদ্দ পেয়েছে। গত ২৬ অক্টোবরে মাঝেই
নিলাম ও দোকান বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। দোকান বরাদ্দে দালাল
সিন্ডিকেটের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসের কেউ
এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয়। দোকান বরাদ্দের নিলাম উন্মুক্ত ছিল। আর
মানুষ কেন দালালদের কাছ থেকে দোকান কিনবে তারা চাইলে তো নিলামে
অংশগ্রহণ করে আমাদের কাছ থেকে সরাসরি দোকান কিনতে পারতো। এখন
কেউ যদি দোকান বরাদ্দ নিয়ে নিজে না চালিয়ে অন্য কারো কাছে বিক্রি
করে তাহলে তো আমাদের কিছুই করার থাকে না।


এই বিভাগের আরও খবর