শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

দেশব্যাপী বিএনপি’র নেতাদের উপর হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

reporter / ৩৪২ ভিউ
আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
 বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বরকতউল্লাহ বুলু ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ১ নং সদস্য তাবিথ আউয়াল সহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নানের নির্দেশে রবিবার বিকেলে চাঁদপুর ফরিদগঞ্জ রায়পুর আঞ্চলিক মহাসড়কের  ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে বিক্ষোভ মিছিল করে কালিরবাজার রাস্তার মাথায় বিএনপি’র উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল,  সাবেক পৌর বিএনপি’র সভাপতি, সাবেক মেয়র, সাবেক ভিপি মঞ্জিল হোসেন পাটোয়ারী,  উপজেলা বিএনপি’র সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আবু জাফর খসরু মোল্লা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র  দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মাসুদ আলম, ১৫ নং রুপসা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া,  উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু,  যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন শিপন, পৌর বিএনপি’র আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী  উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা যুবদলের নেতা ভাগিনা রুবেল পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।


এই বিভাগের আরও খবর