শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

নারায়ণপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

reporter / ৩৩২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

তাওহিদ পাটোয়ারী মনিরঃ
মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি সন্ধা ৬ টায় প্রেসক্লাব কার্যালয়ে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
বিদায়ী সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ’র সভাপ্রধানে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদলের সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যরা উম্মুক্ত আলোচনা করেন। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গত ২৫ জানুয়ারি সাধারণ সভার মাধ্যমে দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহকে সভাপতি এবং দৈনিক ইলশেপাড়ের নিজস্ব প্রতিনিধি ও বাংলাদেশ জার্নালের চাঁদপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। উল্লেখিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি নারায়ণপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সুখরঞ্জন দাস (নিউজ টুডে), মোহাম্মদ আলী মুকুল জিতু মিঞা (পাঠক সংবাদ), এম রেজোয়ান বাদল (দৈনিক চাঁদপুর জমিন), যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার (ডেইলী নিউ এইজ ও রয়েল নিউজ), মিঞা মো. মামুন (পাঠক সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন কানন, মো. ইব্রাহিম খলিল (দিন বদলের আলো), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা (পাঠক সংবাদ), দপ্তর সম্পাদক সৈকত হোসেন রানা (পাঠক সংবাদ), প্রচার সম্পাদক মো. তাওহিদ পাটোয়ারী মনির (দৈনিক প্রিয় চাঁদপুর), আপ্যায়ন সম্পাদক শরিফুল ইসলাম (বিডিপি নিউজ), কার্যকরি সদস্য এএ বিল্লাল (চাঁদপুর কন্ঠ), জয়নাল আবেদীন (আজকের মতলব), সাইফুল ইসলাম রনি (পাঠক সংবাদ ও দৈনিক মাতৃভূমির খবর), আবু সায়েম মাস্টার (চাঁদপুর বার্তা ও ভোরের ডাক), সফিউল আলম প্রধান (আজকের মতলব), আসিফ ইকবাল ডন (একুশে সংবাদ)।
কমিটি ঘোষণা করেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক এবং সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আরিফুল ইসলাম শান্ত।


এই বিভাগের আরও খবর