শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নারায়নগঞ্জে অংশ নেয়া লনটেনিস খেলোয়াড়দের সংবর্ধনা দিলো চাঁদপুর ক্লাব

reporter / ৪৭৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ লন টেনিস টুনামেন্টে অংশ নেয়া চাঁদপুর ক্লাবের খেলোয়াড়দেরকে সংবর্ধনা দেয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ওই টুনামেন্টে চাঁদপুর ক্লাব ৩য় নিধারনী ম্যাচে শিরোপা জয়লাভ করেন। টুনামেন্টের আয়োজনে ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব।

বুধবার ( ২ নভেম্বর )  রাতে চাঁদপুর ক্লাবের টেনিস মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসন ও ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ।

ক্লাব সদস্য ও খেলোয়াড় রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য অ্যাডঃ সেলিমুল্লাহ সেলিম, ক্লাব সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু,  খেলোয়াড় ফারুক মৃধা, ক্লাব সদস্য আলমগীর হোসেন বাহার।

নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ টেনিসে অংশ নেয়া চাঁদপুর ক্লাবের খেলোয়াড়রা হলেন ৩৫ থেকে ৪৫ বছরে অংশ নেন শরীফ মোঃ  আশরাফুল হক ও বিএম হারুনুর রশীদ।  ৪৫ থেকে ৫৫ বছরের কোটায় বশির আহমেদ রিপন ও ফারুক মৃধা এবং ৫৫ বছর থেকে উন্মুক্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শেখ মনির হোসেন বাবুল ও সফিউদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের উদ্ধতন কমকতা সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।  সংবর্ধনা শেষে ক্লাবের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। নারায়ণগঞ্জ ক্লাব কতৃপক্ষের আয়োজনে এ টুনামেন্টে চাঁদপুর ক্লাব সহ ২২ টি দল অংশগ্রহন করেছিলো। খেলাগুলো অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর