শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

নারী কর্পোরেট লীগ কাবাডিতে এম ইসফাক আহসানের দল ‘মতলব থান্ডারর্স

reporter / ৪৭৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি
দেশের কাবাডিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মত শুরু হচ্ছে কর্পোরেট ওমেন্স কাবাডি লীগ। ৬ দল নিয়ে ২৪ জানুয়ারী সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ১০ দিনের এই লীগ।
কর্পোরেট নারী কাবাডি লীগ ২০২৩ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশনের যুগ্ম সম্পাদক, লীগ কমিটির কো-চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে।
পারফরমেন্সের ভিত্তিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা ৬ জন খেলোয়াড়কে ৬ দলের আইকন মনোনীত করা হয়েছে।
ছয়টি দলের মালিকানায় রয়েছে দেশের ছয়টি করপোরেট হাউজ। দলগুলো হচ্ছে- চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী এম ইসফাক আহসান ও আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় দলটির নাম ‘মতলব থান্ডারর্স, বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গুডিয়েটর্স।


এই বিভাগের আরও খবর