শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নারী সংগঠন “বিজয়ী” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 নারী উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরের প্রথম  নারী সংগঠন “বিজয়ী” ইফতার পাটি অনুষ্ঠিত হয়। আজ ২৭শেই এপ্রিল  পুরান বাজারের ভাইরাল প্রাকৃতিক সুন্দরে ভরপুর জায়গা রওনাগোয়ালে বিজয়ী এর পক্ষ থেকে উদ্যোমী নারীদেরকে একত্রিত করে এক প্লাটফরমে কাজ করার উদ্দেশ্যে আলোচনা সভা ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়।
নারীদেরকে স্বাবলম্বী, দক্ষ  করতে  সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করে বক্তব্য রাখেন সমাজ সেবক লায়ন মাহমুদ হাসান খান,
  চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন,চাঁদপুরের সব বড় ফুডগ্রুপ ফুড গ্লাটনের এডমনি ইয়াসিন শিকদার, সমাজ সেবক কবি ফয়েজ খান, বলরাম সাহা জয়, সময়ের কন্ঠস্বর ও
বিডিসিএন এর স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান,
 ট্যাগ ব্যাগের ব্যবস্থাপনা পরিচালক সোহেল শিকদার,  হস্তশিল্প চাঁদপুর জেলা কমিটির সদস্য সাইফি ইমতিয়াজ,উদ্যোমী নারীদের পারিবারিকভাবে সার্বিক সহযোগিতা করছেন কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থেকে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাগন।
এ সময় বেসিক ব্যাংকের দুজন উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং নারীদেরকে বিভিন্ন ধরনের ব্যাংক ঋনের সহায়তার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সুলতানা পারভিন পিংকি শিকদার,অথই আক্তার, জোছনা বেগম,লুবনা আক্তার,লিজা আক্তার,রিয়া আক্তা,লিলি আক্তার, , শারমিন আক্তার,
শাহনাজ আক্তার, সোমা আক্তার, তাসলিমা মুক্তা, রোজিনা বেগম, শেলি বেগম, তমা আক্তার, নিশাত আক্তার, ফাতেমা বেগম, সূচনা এপি,
নারী উদ্যোক্তা ফরিদগঞ্জ উপজেলা কমিটির প্রেসিডেন্ট রাবেয়া আক্তার,
আরিভা রুনা, মাহের মৌরী,আসফিয়া জাহান,সাথী আক্তার,ইসরাত জাহান, সুমাইয়া সিমি,ইসরাত জাহান ইফা,সীমা খান।
এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান সকল উদ্যোক্তাদের   মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ২০২০ সালের প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী অর্ধশত  নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে বিজয়ীতে। শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো। এ সময় উপস্থিত অতিথিদের ও নারী উদ্যোক্তাদের পারিবারিক ভাবে যারা সহায়তা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তানিয়া খান চাঁদপুর সহ সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার  প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি মুঠোফোনে সকল বিজয়ীর সদস্য উদ্যোমী নারীদেরকে  অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন চাঁদপুরের মেয়ে হিসেবে আমি চাই চাঁদপুরের নারীদের কল্যানে কাজ করতে বিজয়ী নিয়ে পথ চলা শুরু করেছি। আল্লাহ সহায়ক হলে ইনশাআল্লাহ চাঁদপুরের নারীদেরকে নিয়ে বিজয়ী হবো।
উল্লেখ্য যে,বিজয়ী একটি নারী উদ্যোক্তা সংগঠন যা ২০২০ সালে করা হয়।যার প্রথম প্রেসিডেন্ট ইসরাত চৌধুরী ২০২১ সালের সফল ভাবে মেয়াদ শেষ করেন। ২০২২ সালে তিন মাস মেয়াদী কমিটি থেকে শারমিন আক্তার জুই নিজ থেকে অব্যহতি নেওয়ায় গত ২৮শে মার্চ নতুন কমিটিতে খালেদা ইয়াসমিন রুবিকে প্রেসিডেন্ট ও ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান কে জেনারেল সেক্রেটারী করা হয়। ঈদের পর পূনাঙ্গ কমিটি করা হবে।


এই বিভাগের আরও খবর