শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আশিকাটি ইউনিয়ন বিএনপির লিপলেট বিতরণ ও প্রতিবাদ পথসভা

reporter / ৩০১ ভিউ
আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২

 নিজস্ব প্রতিবেদকঃ ভোজ্যতেল, চাল, ডাল ও এলপিজি গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনমত গড়তে লিপলেট বিতরণ ও প্রতিবাদ পথসভা কর্মসূচি পালন করেছে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল সহ অঙ্গসহযোগী সংগঠন।
১২ মার্চ শনিবার বিকাল সাড়ে ৪টায় আশিকাটি চাঁদখার বাজার সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার কার্যক্রমের লিপলেট বিতরণ করা হয়। সদর উপজেলা বিএনপি’র সদস্য ও আশিকাটি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের নেতৃত্বে আশিকাটি চাঁদখার বাজারে সকল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক পথসভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ পথসভা ও লিফলেট বিতরণ এ উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ বিল্লাল মাল, সহ-সভাপতি মোঃ শফিক মৃর্ধা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক মিজি, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী, সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, সহ-সভাপতি মোঃ মাইনুদ্দিন কাজী, শ্রমিক দলের সভাপতি মোঃ বিল্লাল সর্দার, কৃষকদলের সাধারন সম্পাদক কামাল প্রধানীয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ হারুন মাল, জুয়েল ছৈয়াল, ছাত্রদল নেতা হৃদয় মাল, মাহবুব মিজি, মেহেদি পাটওয়ারী, রাসেল খান সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ পথসভায় বিএনপি নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। বাস ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক হিসেবে অভিহিত করে নেতারা আরও বলেন, তাদের দাবি অনতিবিলম্বে চাল, ডাল, ভোজ্যতেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।
ক্যাপশনঃ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আশিকাটি ইউনিয়ন বিএনপির প্রতিবাদ পথসভা ও লিফলেট বিতরণ।


এই বিভাগের আরও খবর